Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন

কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন

কামরুল হাসান:

কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আসামি গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী গয়ড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ মাদক মামলার এজাহারনামীয় তিনজন আসামিকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন-চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মো. আজিজার গাইনের ছেলে ইউপি সদস্য মো. শাহানুর ইসলাম (৪৮), একই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুর রহমান (৩০), এবং পার্শ্ববর্তী শার্শা থানার কায়বা গ্রামের মৃত ফজের আলীর ছেলে মো. রাজু আহম্মেদ (২৯)।

থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আসামি মো. শাহানুর ইসলাম এর বসতবাড়ির ওঠান থেকে ওই ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আসামিদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।