Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ
কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে বাবার বাড়ির উদ্দেশে বের হয়ে মোছা. রাবেয়া খাতুন নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। গত ১১ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাবার বাড়িতে পৌঁছাননি বলে জানিয়েছেন তার স্বজনরা। এরপর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ রাবেয়া খাতুন গণপতি গ্রামের শেখ হাফিজুল ইসলামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরের দিকে রাবেয়া খাতুন বাবার বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি স্বাভাবিক ভাবেই বাবার বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি সেখানে পৌঁছাননি। পরে স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।

এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর শুরু করেন পরিচিতজনদের কাছেও তার বিষয়ে জানতে চাওয়া হয়। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বজনরা জানান, রাবেয়া খাতুনের সঙ্গে যোগাযোগের সব ধরনের চেষ্টা করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় গেছেন কিংবা কীভাবে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানতে পারছেন না। হঠাৎ করে তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিশেষ করে তার দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাবেয়া খাতুনের সন্ধানে স্থানীয় ভাবে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি অব্যাহত রয়েছে। তার সন্ধান পেতে স্বজনরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেছেন।

নিখোঁজ রাবেয়া খাতুনের সন্ধান পেলে কোনো ব্যক্তি তার অবস্থান সম্পর্কে জানতে পারলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

দুই সন্তানের জননী রাবেয়া খাতুনের আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবারটির মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনদের প্রত্যাশা, সংশ্লিষ্টদের সহযোগিতায় দ্রুত তার সন্ধান মিলবে এবং তিনি নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।