Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ: 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আরও ১৩ জন গুরুতর অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান।

ফায়ার সার্ভিস ও চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে শিপইয়ার্ডের ভেতর কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ ও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই) নুরুল আলম আশেক বলেন, প্রথমে অসুস্থ ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।