Sunday, 16th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জামায়াতের মহিলা বিভাগের দিনব্যাপী শিক্ষা শিবির
কলারোয়ায় জামায়াতের মহিলা বিভাগের দিনব্যাপী শিক্ষা শিবির

কলারোয়ায় জামায়াতের মহিলা বিভাগের দিনব্যাপী শিক্ষা শিবির

মুহা. আসাদুজ্জামান ফারুকী:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে ইউনিট সভানেত্রীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে কলারোয়া আছির উদ্দিন-শায়েদা মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী সালেহা খাতুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরের বিভিন্ন পর্বে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রাজিয়া সুলতানা ও কর্মপরিষদ সদস্য মাহফুজা খাতুন।

এ ছাড়া অনুষ্ঠানের পূর্ববর্তী পর্বে পর্দার অন্তরালে থেকে সংগঠনকে আরও মজবুত ও সুসংগঠিত করার লক্ষ্যে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস এবং অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু।

শুরুতেই দারসুল কুরআন পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কলারোয়া উপজেলা মহিলা বিভাগের বিভিন্ন ইউনিটের প্রায় ৩ শতাধিক সভানেত্রীরা অংশগ্রহণ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।