Monday, 17th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর।

উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক’র সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,সহ-সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান,প্রফেসর শাহজাহান হোসেন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,অ্যাডভোকেট শহীদুল ইসলাম,মাওলানা আব্দুল ওয়াজেদ,হাফেজ আব্দুল্লাহসহ ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগণ।

বৈঠকে বিভিন্ন ইউনিয়ন শাখার মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের চলমান কার্যক্রম,সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।