Tuesday, 18th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা
আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

এ সময় বিএসটিআই খুলনার মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক রহিজ আহমেদ উপস্থিত ছিলেন।
অভিযানে ওজন ও পরিমাপ দণ্ড আইন,২০০৮-এর ২৪(১) ধারায় বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় ভাই ভাই ওয়েল মিলের স্বত্বাধিকারী উদয় সাধুকে ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।

এছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকান,মাছ ও মাংসের দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।