Tuesday, 18th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

তাপস কুমার ঘোষ:

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভা শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কল্যাণ সভার গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন। পরে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার বিষয় সভায় উপস্থাপন করা হয়।

পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন এবং অন্যান্য বিষয় দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সভায় পুলিশ সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেসে মানসম্মত খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সাতক্ষীরা পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেনসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।