Sunday, 23rd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জার্সি উপহার প্রদান করলো এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল
কলারোয়ায় জার্সি উপহার প্রদান করলো এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল

কলারোয়ায় জার্সি উপহার প্রদান করলো এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল

জাহাঙ্গীর হোসেন:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী কে.এইচ.কে (কাজিরহাট) ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল দলের মাঝে জার্সি উপহার দিয়েছেন ভ্রমণ ও টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল’ (M.A.K Tour And Travel)।
আসন্ন ‘মিনিস্টার্স গোল্ডকাপ’ উপজেলা পর্যায় ও স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ‘এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল’-এর স্বত্বাধিকারী মোঃ সাইদ হাসান-এর উদ্যোগে এই জার্সি উপহার দেওয়া হয়।

জার্সি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক মোঃ‌ মোস্তা‌ফিজুর রহমান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান শিক্ষক জার্সি গ্রহণকালে প্রতিষ্ঠানের এই মানবিক ও ক্রীড়াবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং প্রাক্তণ শিক্ষার্থী সাইদ হাসানকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের সহায়তা শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।

এ বিষয়ে ‘এম.এ.কে ট্যুর অ্যান্ড ট্রাভেল’-এর স্বত্বাধিকারী মোঃ সাইদ হাসান বলেন, “নিজের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই অঞ্চলের তরুণদের খেলাধুলার সার্বিক বিকাশে এবং স্থানীয় টুর্নামেন্টগুলোতে সহযোগিতা অব্যাহত রাখতে আমরা সবসময় পাশে থাকতে চাই।”

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।