Sunday, 23rd August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কামরুল হাসান:

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৩আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ।

প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় প্রথম সভায় সভাপতিকে ফুলেল শুভেচছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, শিক্ষক প্রতিনিধি আবুবকর ছিদ্দিক। কমিটির সভা শেষে শিক্ষকমণ্ডলীদের সাথে সৌজন্য মতবিনিময় করেন কমিটির সভাপতিসহ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।

উল্লেখ্য, বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত অ্যাডহক কমিটির অনুমোদনপত্রটি গত ১৯আগস্ট জারি করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।