দৈনিক নতুন সূর্য ডেস্ক:তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ করছে সরকার। বিগত ১৭ বছর সাংবাদিকরা নির্যাতনের শিকার হলেও এখন গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মিডিয়া কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করছি না, করবও না।তবে হলুদ বা অপসাংবাদিকতা রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সুষ্ঠু সাংবাদিকতার জন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করছি। বাকস্বাধীনতা অব্যাহত থাকবে।প্রধানমন্ত্রী সবাইকে মিডিয়ার উদ্বেগ বাড়ানো থেকে বিরত থাকতে বলেছেন। আমরা তাই করছি। সাংবাদিকতার মান বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)র মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু রাখা হয়েছে। ’সাংবাদিকতার অপব্যবহার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাকস্বাধীনতার নামে কাউকে হেয়প্রতিপন্ন করা বা কারো সামাজিক জীবনকে হুমকির মুখে ফেলার মতো সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকা উচিত।