Saturday, 5th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নাঈম’স একাডেমির আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কলারোয়ায় নাঈম’স একাডেমির আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় নাঈম’স একাডেমির আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নাঈম’স একাডেমির ক্রীড়া শাখার উদ্যোগে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচে কলারোয়া পাইলট হাইস্কুল ও মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়।

নাঈম’স একাডেমীর নাঈম হাসান শাওন জানান, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তুলতেই নাঈম’স একাডেমির এ ক্ষুদ্র প্রয়াস।

তিনি আশা করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোররা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং একটি সুস্থ-সবল প্রজন্ম গড়ে উঠবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।