তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আদালতের সাজা পরোয়ানাভুক্ত মোছা. হোসনেয়ারা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। হোসনেয়ারা খাতুন রাজাপুর গ্রামের জিয়াদ আলী সরদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার সিআর মামলা নং-৩২৬/১৯ (কালিঃ)-এ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তার হোসনেয়ারা খাতুনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
