Sunday, 6th September 2026

মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটা, ভিডিও ভাইরাল
মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

 

দৈনিক নতুন সূর্য ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই যুবককে রাস্তায় ফেলে বড় লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লিটনকে মাটিতে ফেলে একটি বড় লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন সুমন। এ সময় লিটনকে বাঁচার জন্য আর্তচিৎকার করতেও দেখা যায়।স্থানীয়রা জানান, লিটনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও সুমনের ভয়ে কেউ তাঁকে ঠেকাতে এগিয়ে যাননি। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে, মারধরের ভিডিওটি শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিও দেখে অনেকে অভিযুক্ত সুমনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।