Tuesday, 29th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

মোঃ জাহাঙ্গীর হোসেন:

সাতক্ষীরার কলারোয়ায় কৈশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত সম্মানিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ অভিভাবকদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের অল্প বয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়েছেন। তাঁর কবর কিন্তু আগেই রচনা করে ফেলেছেন। এখন শুধু কবরটা সাজানো-গোছানো বাকি।” তিনি কৈশোরীদের স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

প্রশিক্ষণে কৈশোরীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং পারিবারিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তাদের চলাফেরা ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন অংকের চেক তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।