Tuesday, 29th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
কালিগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

কালিগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বদা আমরা
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষের বিকল্প নেই। একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।