Wednesday, 30th September 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা
কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

কালিগঞ্জে সাংবাদিকদের নৌ-ভ্রমণ উপলক্ষে মতবিনিময় সভা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ত জীবনে কিছুটা আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যে নৌ-ভ্রমণের আয়োজনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান আতিক।মতবিনিময় সভায় সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পেশাগত ব্যস্ততার বাইরে সবাইকে নিয়ে একটি আনন্দঘন ও প্রাণবন্ত সময় কাটানোর বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের মধ্যে আন্তরিকতা,পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ থাকলে সাংবাদিক সমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইশারাত আলী, ফজলুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৩ অক্টোবর বিকেল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন কাকশিয়ালী নদীর তীর থেকে সাংবাদিকদের নৌ-ভ্রমণ শুরু হবে। এ নৌ-ভ্রমণের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং কর্মব্যস্ততার মাঝে সবাই কিছুটা আনন্দ ও স্বস্তির সময় কাটানোর সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করা হয়।আয়োজকরা জানান, নৌ-ভ্রমণটি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।