Wednesday, 11th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

শামসুর রহমান লালটু:

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রিয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্য ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, প্রধান শিক্ষক রহুল আমিন, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, নবনির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস্এম আব্দুল করিম, যুগ্ম সম্পাদক সাংবাদিক শামসুর রহমান লালটু প্রমুখ।

এর আগে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।