
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও অন্যান্য তিনজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃতরা হলেন আশাশুনি থানার সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলার আসামি জাহাঙ্গীর আলম (৪৬),পিতা ছহিল উদ্দিন সরদার,সাং থানাঘাটা,মাড়িয়ালা এবং মোঃ আলমগীর হোসেন (৪২),পিতা মৃত এস এম ইউনুছ আলী,সাং বড়দল বাজার। অপর মামলার আসামি মোঃ মাকসুদুল রহমান (৪৫), পিতা মৃত মাজেদ হাওলাদার,সাং প্রতাপনগর। এ ছাড়া সিআর-৫৬/২৬ মামলার আসামি এস এম শাফিয়ার রহমান,পিতা ইনসাফ আলী সরদার, সাং ফকরাবাদ;নন-জিআর ১৩৬/২৬ মামলার আসামি কালিদাশ গোলদার (৪০),পিতা ফকির গোলদার,সাং জামালনগর এবং সাইবার সুরক্ষা আইনের ২৭৭/২৫ মামলার আসামি জোতিষ কুমার মণ্ডল,পিতা প্রবোধ কুমার মণ্ডল,সাং বুড়িয়া।
পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত ছয়জনই আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১১ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।