Wednesday, 11th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কালিগঞ্জে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও শিক্ষা- ক্রীড়া সামগ্রী বিতরণ
কালিগঞ্জে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও শিক্ষা- ক্রীড়া সামগ্রী বিতরণ

কালিগঞ্জে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও শিক্ষা- ক্রীড়া সামগ্রী বিতরণ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা উন্নয়ন তহবিল ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় অসহায় ও কর্ম প্রত্যাশী নারীদের মধ্যে সেলাই মেশিন এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০ টার সময়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাঁক জমক পূর্ণ পরিবেশে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ফুটবল তুলে দেন অতিথিরা। এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্ম কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।