
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনিতে সরকারি সেবাপ্রাপ্তি সহজতর,হয়রানিমুক্ত ও জনবান্ধব করার লক্ষ্যে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পাবলিক হিয়ারিং ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে লাইট হাউজ কনসোর্টিয়ামের নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের (নাগরিকতা প্রোগ্রাম) আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশীদার সংস্থা হিসেবে সহযোগিতা করে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন, কলারোয়া।
সাতক্ষীরা জেলা প্রজেক্ট অফিসার মো.মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ড। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস,আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.প্রসূন কুমার মণ্ডল,উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী,প্রেসক্লাব সভাপতি এস কে হাসান,কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,এনজিও বারসিক এর ম্যানেজার গাজী আসাদ,ইউপি সদস্য কে এম রফিকুজ্জামান,মহিলা সদস্য শ্রাবন্তী বৈরাগী,উপজেলা নারী সহায়তা ফোরামের আহ্বায়ক জুলেখা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন জেলা প্রজেক্ট অফিসার মো.মোজাফফর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মো.মোস্তফা কামাল,সহযোগিতা করেন অ্যাকাউন্টস অফিসার তাপস কুমার।
আলোচনা সভায় বক্তারা বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সব ধরনের হয়রানি ও বৈষম্য দূর করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। সাধারণ মানুষ যেন সহজে, স্বচ্ছতার সঙ্গে এবং নির্ধারিত সময়ে সরকারি সেবা পেতে পারেন,সে বিষয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও আন্তরিক হতে হবে।
তারা আরও বলেন,নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা,সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর যোগাযোগ,সমন্বয় ও জবাবদিহিতা বাড়ানো গেলে জনসেবার মান আরও উন্নত হবে। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন নারী সহায়তা ফোরামের দায়িত্বশীল সদস্যবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।