Wednesday, 11th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কলারোয়ায় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কামরুল হাসান:

দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কলারোয়া উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১নভেম্বর) বিকেলে উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন পারভেজ, রুহুল আমিন খোকন, ছাত্রদলের ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান আকিব, স্বেচ্ছাসেবক দলের মুসা কারিম, শামিমুর রহমান দোয়েল, আলতাফ হোসেন, সবুজ, হাসানুর রহমান, আনারুল ইসলাম প্রমুখ।

কলারোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেট থেকে মিছিলটি শুরু হয় কলারোয়া বাজার প্রদক্ষিণ শেষে বিশ্বাস মার্কেট এর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।