Friday, 27th November 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় KBFB ফুটবল টুর্ণামেন্ট: ওজি বয়েজ চ্যাম্পিয়ন
কলারোয়ায় KBFB ফুটবল টুর্ণামেন্ট: ওজি বয়েজ চ্যাম্পিয়ন

কলারোয়ায় KBFB ফুটবল টুর্ণামেন্ট: ওজি বয়েজ চ্যাম্পিয়ন

শেখ শাহাজাহান আলী:

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের (KBFB) আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে মুখোমুখি হয় সাতক্ষীরার মুকুন্দপুর ইমারজিং ক্লাব ও কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে মুকুন্দপুর ইমারজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমরান হোসেন হাবুর ওজি বয়েজ। অন্যদিকে রানারআপ হয় মুকুন্দপুর ইমারজিং ক্লাব।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ রহিম বাবু, শেখ আলতাফ হোসেন, মোঃ রেজাউল করিম লাভলু, আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম বাবু, শেখ সালাউদ্দিন চঞ্চল, মাসউদুল ইসলাম মাসুদ, সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, রেফারি ফারুক হোসেন স্বপন, মাসুদ পারভেজ মিলন ও মাস্টার মোঃ হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক আকিব। অন্যদিকে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রানারআপ দল মুকুন্দপুর ইমারজিং ক্লাবের খেলোয়াড় ইমরান।

ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি সাজেদুল করিম তপু। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কামরুজ্জামান বাবু ও আনোয়ার হোসেন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ছিল মিঞা ফাউন্ডেশন ও মিলন খেলাঘর। মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।