এস,এম মোস্তাফিজুর রহমান:
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আবু মুছা তারিকুজ্জামান তুষার’কে উপজেলা আমির এবং অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক’কে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে জেলা কর্ম পরিষদ সদস্য,সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওলানা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা ও মাওলানা মোশাররফ হোসেন। সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী,অধ্যাপক শাহজাহান হোসেন, ডাক্তার রোকনুজ্জামান ও মাওলানা রুহুল কুদ্দুস।
এ ছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কর্মপরিষদ এবং ২৩ সদস্য বিশিষ্ট মজলিসে শুরা গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত উপজেলা কমিটি,কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
