
প্রভাষক আসাদুজ্জামান ফারুকীঃ
স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষে কলারোয়ায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীগণকে নিয়ে জনগণের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মুক্তমঞ্চে “অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই” এ স্লোগান কে সামনে রেখে সুশানের জন্য নাগরিক (সুজন) এ আয়োজন করে।
সুশানের জন্য নাগরিক সুজনের সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজান আলী শাহিন এর সঞ্চালনায়, সুজনের উপজেলা সভাপতি প্রফেসর আবু নসর এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
সংলাপে কলারোয়া পৌরসভা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বী ৫ মেয়র প্রার্থী আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ধানের শীষের শরিফুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, প্রাক্তন মেয়র গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।
সংলাপের সময় জনতার সামনে প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এছাড়া তারা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজস্ব বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
পরে সাধারণ ভোটাররাও তাদের সুষ্ঠু ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের শপথবাক্য পাঠ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং গীতা থেকে পাঠ করেন কলারোয়া গার্লস পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক উৎপাল সাহা।