মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
কলারোয়ায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

কলারোয়ায় ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার গাজনা গ্রামের আকিমুদ্দীন সরদারের ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার নং-২৩, তারিখ-১৩-৩-২০২১।
মামলার বিবরণে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিলো। তাকে একা পেয়ে আব্দুর রাজ্জাক তার পরণের জামা-প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। সেসময় শিশুটির চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে লম্পট রাজ্জাক দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শনিবার রাতে রাজ্জাককে আটক করে পুলিশে সোর্পদ করে।
রবিবার (১৪ মার্চ) আটক ব্যক্তিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।