বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
এক মিলিয়ন রিঙ্গিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জামিন
এক মিলিয়ন রিঙ্গিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জামিন

এক মিলিয়ন রিঙ্গিতে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর জামিন

অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক মিলিয়ন মালয় রিঙ্গিত দিয়ে জামিন পেলেন।

বুধবার বেলা ১১ টায় জামিন নিতে হাইকোর্টে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী।

নাজিব রাজ্জাক সাংবাদিকদের এড়িয়ে পিছনের দরজা দিয়ে আদালতে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরেই তার কনিষ্ঠ পুত্র নওরশমন জামিনদার হিসাবে উপস্থিত হয়ে হাইকোর্টের ফৌজদারি রেজিস্ট্রেশন কাউন্টারে যান।

৩০ মিনিট সেখানে থাকার পরে, সাবেক প্রধানমন্ত্রীর জন্মস্থান পাহাংয়ের পেকানের সংসদ সদস্যকে তার অনুগামীদের সাথে আদালতের মূল ফটক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। ২৮ জুলাই সাবেক এই প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আনা দুর্নীতির সব কটি অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২ বছর কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করেন। যদিও সব অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তার বিরুদ্ধে সাতটি ‘মিলিয়ন ডলার’ দুর্নীতির মামলা রয়েছে। এর আগে তিনি বিশ্বাস ভঙ্গ, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। বিচারক মোহামেদ নাজলান মোহামেদ ঘাজালি আদালতে এই রায় ঘোষণা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।