বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু
সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্কঃ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আকবর আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর চারটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে  মারা যান তিনি। আকবর আলী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আহছান আলীর ছেলে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের কৃষক আকবর আলী। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। মারা যাওয়ার পরপরই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত কৃষক আকবর আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।