বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পারমানবিক অস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে: কিম জং উন
পারমানবিক অস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে: কিম জং উন

পারমানবিক অস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে: কিম জং উন

অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক পরিমন্ডলে বরাবরই নিজেদের সামরিক শক্তির জানান দিয়ে আসছে উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনে বহু বছর ধরে কাজ করছে তারা। একাধিকবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি আনবিক বোমা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে।

এবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বললেন, তার দেশের আর যুদ্ধ করার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না। কারণ পারমাণবিক অস্ত্র তার দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সেই সুবাদে বিশ্বে আর যুদ্ধ হবে না বলেও তিনি মনে করেন।

উন বলেছেন, ‘আমাদের আস্থারযোগ্য ও কার্যকর পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এই পৃথিবীতে আর যুদ্ধ হবে না এবং আমাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যত সারাজীবনের জন্য সুরক্ষিত থাকবে।’

কোরীয় যুদ্ধ অবসানের ৬৭ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে মঙ্গলবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।