নিউজ ডেস্কঃ

সাতক্ষীরা জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার হিসেবে দেওয়া করোনাভাইরাসের চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (বুধবার) সকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে জেলার তিনটি উপজেলা হাসপাতালে এসব চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ সাতক্ষীরা সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলা হাসপাতালের জন্য বরাদ্দকৃত এসব চিকিৎসা উপকরণ জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নিকট হস্তান্তর করেন।
এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।