বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
এ বছরও বন্ধ থাকছে এশিয়া কাপ
এ বছরও বন্ধ থাকছে এশিয়া কাপ

এ বছরও বন্ধ থাকছে এশিয়া কাপ

নতুন সূর্য ডেস্কঃ

মহামারি করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি এশিয়া কাপ। সে সময় টুর্নামেন্টটা স্থগিত করে এ বছরে শ্রীলঙ্কায় আয়োজিত হবে বলে ঠিক করে রাখা ছিল। কিন্তু এবারও করোনার কারণে এশিয়া কাপ হচ্ছে না।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি লিখেছে এ খবর। ‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়’- সাংবাদিকদের বলেছেন অ্যাশলি ডি সিলভা। টুর্নামেন্টটা আবার কখন হতে পারবে তা নিয়েও আছে শঙ্কা। এএফপি জানিয়েছে, অ্যাশলি ডি সিলভা সাংবাদিকদের বলেছেন যে এই টুর্নামেন্ট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

প্রসঙ্গত, এ বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপও টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।