বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলার ১৪১ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ
কলারোয়া উপজেলার ১৪১ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ

কলারোয়া উপজেলার ১৪১ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ

নতুন সূর্য ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১৪১ জন নন-এমপিও মাদ্রাসা শিক্ষক / কর্মচারীদের বিশেষ অনুদানের মোট ৬ লাখ ৫২  হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন  শিক্ষক ১২০ জন এবং কর্মচারী ২১ জন ।

বুধবার ( ১৯’আগষ্ট )  এই চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মৌসুমী জেরিন কান্তা ১৪১ জন নন-এমপিও মাদ্রাসা শিক্ষক / কর্মচারীদের মাঝে এই চেক বিতরণ করেন ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।

প্রত্যেক শিক্ষক ৫০০০/- টাকা এবং কর্মচারী ২৫০০/- টাকা পেয়েছেন। মোট ৬ লাখ ৫২  হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে ।

এসময় বিশেষ অনুদানের চেক পাওয়া মাদ্রাসা শিক্ষক/কর্মচারীরাগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।