বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলারোয়ায় ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলারোয়ায় ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় ঋণ প্রদানকারী সংস্থার সাথে সফল প্রকল্পের ক্ষুদ্র উদ্যেক্তাদের মাঝে ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯আগস্ট) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উত্তরনের সফল প্রকল্প।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০জন সফল প্রকল্পের মাছ, গাভী ও সবজী চাষী অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-কলারোয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক, আল আরাফা ব্যাংকের ব্যবস্থাপক, উত্তরনের সাপ্লাই চেইন প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, এমসিও শহিদুল ইসলাম, ইএমডিও রিয়াজ আহম্মেদ রাজ প্রমুখ।

উল্লেখ্য-প্রশিক্ষণ কর্মশালায় সফল প্রকল্পের মাছ, দুগ্ধ এবং সবজী চাষীদের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের লক্ষে সফল প্রকল্পের সাথে উপজেলা জেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা এক যোগে কাজ করার এবং কৃষকদের সহযোগীতা করার আশা ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।