
নতুন সূর্য ডেস্কঃ পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় ধারালো দা দিয়ে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
নিহতের নাম সকিনা খাতুন (৩৫)। তিন ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
[৩] আটককৃতরা হলেন, নিহতের বড় জা মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান (১৩)।
প্রতাক্ষদর্শী নিহতের মেয়ে রাজিয়া খাতুন জানান, স্বামীসহ সে (রাজিয়া) কয়েক মাস যাবত তার বাবার বড়িতে অবস্থান করছেন। এ বিষয়টিসহ বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে তার মা সকিনার সাথে তার বড় চাচী মর্জিনা খাতুনের প্রায়ই কথা কাটাকাটি হয়। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মা তার বড় চাচী মর্জিনাকে গালিগালাজ করে। এসময় ক্ষিপ্ত হয়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে তার সকিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, এ ঘটনা জানার পর পরই গ্রামপুলিশ পাঠিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মর্জিনা খাতুন, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও তার ছেলে জাহিদ হাসানকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদরহাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।