বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নতুন সূর্য ডেস্কঃ

আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আসন্ন সিরিজের মধ্যদিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। আর দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। চোটের কারণে এ সিরিজেও নেই ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।