
শেখ শাহাজাহান আলী শাহিনঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩ নং কয়লা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়নের বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার ১৮ (অক্টোবর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন জামায়াতের আমির শরিফুল ইসলাম, শুভ জামায়াতের সভাপতি বজলুর রহমান, সমাজ সেবা সম্পাদক আনিসুর রহমান পলাশ সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ও সমর্থকবৃন্দ।
এ বিষয়ে মোঃ আশফাকুর রহমান বিপু বলেন, ইসলামী আন্দোলনের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। জনগণের অসুবিধা গুলো সাধ্যমত লাঘব করার চেষ্টা করব। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, ইউনিয়নের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা থেকে চলাচলের উপযোগী করার লক্ষ্যে আগামী পাঁচ দিন এই সংস্কার কাজ চলবে বলে জানা যায়।