Monday, 12th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু
কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রা অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে সুজন গাজী (১৮) নামের এক যুবক মারা গেছে।

রোববার (৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার দক্ষিণ মহারাজপুর বিলের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে কয়রা থানা পুলিশ সকাল ৯টার সময় লাশ উদ্ধার করে।নিহত সুজন গাজী মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের মাছ ধরা অটন ঝেড়ে যাচ্ছিল ‌। এ সময় পার্শ্ববর্তী ধান ক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতিক তারের ফাঁদের স্পর্শে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের ভাই রফিকুল ইসলাম ঘেরে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পায়।

খবর পেয়ে কয়রা থানা ওসি তদন্ত শাহ আলম কে খবর দেন পারে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।