বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন স্পাইন সার্জন ডাঃ পলাশ
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন স্পাইন সার্জন ডাঃ পলাশ

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন স্পাইন সার্জন ডাঃ পলাশ

শেখ মাহমুদুল হাসান:

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত বিশেষজ্ঞ স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান পলাশ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন।

আগামী ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “12th International MSS Scientific Meeting”-এ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এ সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “14th Combined Congress”-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তার অংশগ্রহণ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে।

ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, “আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক মেরুদণ্ড চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বাধীন ও উন্নত স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার, যাতে এই অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।”

তিনি জানিয়েছেন, সম্মেলন শেষে আগামী ২৬ জুন থেকে যথারীতি সাতক্ষীরাতে রোগী দেখা শুরু করবেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।