বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা (উত্তর) কমিটি গঠন: আসাদুজ্জামান ফারুকী সভাপতি, মনিরুল ইসলাম সেক্রেটারি
মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা (উত্তর) কমিটি গঠন: আসাদুজ্জামান ফারুকী সভাপতি, মনিরুল ইসলাম সেক্রেটারি

মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা (উত্তর) কমিটি গঠন: আসাদুজ্জামান ফারুকী সভাপতি, মনিরুল ইসলাম সেক্রেটারি

মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোন (সাতক্ষীরা সদর, শহর, কলারোয়া ও তালা) এর কমিটি গঠন করা হয়েছে।

২১ জুন (শনিবার) বিকালে সাতক্ষীরা আল আমিন ট্রাস্ট মিলনায়তনে মুহাঃ আসাদুজ্জামান ফারুকীকে সভাপতি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকী-কে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা রেজাউল করিম, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফী, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা ইমাম হাসান নাসেরী, অর্থ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা রুস্তম আলী তাওহীদি, সহ- প্রচার সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম।

নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা ওসমান গনী।

এছাড়া সকল উপজেলায় ইউনিট কায়েমের ব্যাপারে খসড়া আলোচনা পূর্বক উপজেলা দায়িত্বশীলদের সাথে আলোচনা শেষে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির জেলা কমিটি।

নব কমিটির ঘোষণাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ ওসমান গনী, জাতীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফী, মাওলানা ইমাম হাসান নাসেরী প্রমুখ।

শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহাদাত হুসাইন ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা রুস্তম আলী তাওহীদি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।