বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপণী
কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপণী

কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপণী

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনী (টাউন ডিভেন্স পার্টি-টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত ১০দিন ব্যাপী প্রশিক্ষণে ৩২জন পুরূষ ও ৩২জন নারীসহ মোট ৬৪ জন অংশ নেন।

প্রশিক্ষণ শেষে বৃহষ্পতিবার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনসার ও ভিডিপির সার্কেল এডজুট্যান্ট (সিএ) মিয়াজান আলী, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, কয়লা ইউনিয়ন সাবেক দলনেতা শেখ আব্দুল্লাহেল আজাদ, ভিডিপি ওয়ার্ড দলনেতা খায়রূল ইসলাম, ভিডিপি ওয়ার্ড দলনেত্রী সাবিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।