বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় কয়রার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক বৈষম্য নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আল গালিব, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন সহ আর ও অনেকে।
ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী সংগঠনের প্রতিনিধিদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ একটি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এই ধরনের যুব নেতৃত্বকে পাশে থাকার আশ্বাস দেন।