বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রাষ্ট্রীয় শোক: একদিন পেছালো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
রাষ্ট্রীয় শোক: একদিন পেছালো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাষ্ট্রীয় শোক: একদিন পেছালো জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দৈনিক নতুন সূর্য ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ঘোষিত রাষ্ট্রীয় শোক উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান একদিন পেছানো হয়েছে।

রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান প্রদর্শন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠান একদিন পিছিয়ে ২৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর ঢাকাতে অনুষ্ঠিত হবে।উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।