বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কলারোয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কলারোয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তফা হোসেন বাবলুঃ

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ কবিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
 মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যাবসায়ী কবিরুল সোনাবাড়ীয়া বাজারের একটি চায়ের দোকানদার ও উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের জাফর আলী গাজীর ছেলে।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম নাছির উদ্দীন জানান, মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাবাড়ীয়া বাজারে একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে দোকান মালিক কবিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  উপজেলার সোনাবাড়ীয়া বাজার থেকে এক কেজি গাঁজাসহ (আনুমানিক মুল্য ৩০ হাজার টাকা) কবিরুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।  তিনি আরও বলেন, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।