
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজে ৫৩ সদস্য বিশিষ্ট রেড ক্রিসেন্ট দল গঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নামে আলাদা রেড ক্রিসেন্ট হিসাব খোলা এবং প্রতিষ্ঠানের স্ব- অর্থায়নে গঠনকৃত ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন,কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ মিজানুর রহমান, সহকারী দলনেতা-২ শেখ মাহমুদুল হাসান, বিভাগীয় প্রধান আইসিটি মোঃ মাসুদ রেজা,বিভাগীয় উপ-প্রধান সুপ্রসাদ দত্ত,এসএম আনাম, নোশাইবা শারমিলি, আবু জহির, আনিকা তাহসিন,সন্জু,শান্ত,মোহনাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করেন এবং সভায় উপস্থিত রেড ক্রিসেন্ট সদস্যদেরকে আরো সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করেন।
সভা শেষে দলনেতা মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট দল সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।