
মোঃ জাহিদুল ইসলাম:
কলারোয়ায় আইন-শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট (সোমবার) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়্।
সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। তিনি গত মাসের আইন-শৃঙ্খলা ও মাসিক সভায় আলোচনা ও পর্যরলোচনার গৃহীত সিদ্ধান্তসমুহ উপস্থিত সদস্যদের সামনে পাঠ করে সকলকে অবহিত করেন। গতমাসের ১২ টি সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত উন্নতি এবং অপরাধ প্রবণতা হ্রাসের লক্ষে প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে তৎপর ও অবৈধ অস্ত্রউদ্ধার অভিযান অব্যাহত রাখাসহ গুরুত্বপূর্ণ ১২ টি বিষষ গৃহীত বিষয় আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তৎপর আছে বলে তিনি জানান।
এসময় আরো উপসস্থিত ছিলেন ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দীন আহমেদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বাপ্পি কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাপ আলী, মহিলা বিসয়ক কর্মকর্তা মোঃ নুরুন নাহার,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীর বালা, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মদ আলী, ইউপি চেয়ারম্যান বিশাখা, মোঃ সোহেল হোসেন , মোঃ মাহবুবুর রহমান মফে, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোঃ আবু সাঈদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সেলিনা খাতুন , মোঃ মোখলেছুর রহমানসহ কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন ,মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।