
শেখ শাহাজাহান আলী শাহিন:
দূর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয়, খুলনা আয়োজনে এবং কলারোয়া উপজেলা প্রশাসন ও কলারোয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর বাস্তবায়নে রচনা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিন অনুষ্ঠিত।
বিতর্ক প্রতিযোগিতায় খোর্দ্দ বহুমুখী বিদ্যালয়, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা, বামনখালী মাধ্যমিক বিদ্যালয় ও সিংহলাল দাখিল মাদ্রাসা জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।
চলতি প্রতিযোগিতায় সভপতিত্ত্ব করেন দূর্নীর্তি প্রতিরোধ কমিটির কলারোয়া উপজেলা সভাপতি প্রধান শিক্ষক মোঃ আকতার আসাদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বিচারকের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মোঃ শামসুল হক, সিনিয়র সহকারী শিক্ষক উৎপল কুমার সাহা, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন কলারোয়া উপজেলা দূর্নীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান।
মডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, টাইমারের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। আরো উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক শিরিন আক্তার, মাষ্টার অনুপ কুমার ঘোষসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা। আগামীকাল মঙ্গলবার তৃতীয় দিনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে।