বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
১৭ বিয়ে করা বন কর্মকর্তার বিরুদ্ধে ১২ স্ত্রীর মানববন্ধন!
১৭ বিয়ে করা বন কর্মকর্তার বিরুদ্ধে ১২ স্ত্রীর মানববন্ধন!

১৭ বিয়ে করা বন কর্মকর্তার বিরুদ্ধে ১২ স্ত্রীর মানববন্ধন!

 

১৭ বিয়ে করা বন কর্মকর্তার বিরুদ্ধে ১২ স্ত্রীর মানববন্ধন!
সংগৃহীত ছবি
নতুন সূর্য ডেস্ক:
বিদেশে পড়াশোনার সুযোগ, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে নিয়োগ কিংবা সম্পত্তির প্রলোভন দেখিয়ে একে একে ১৭ জন নারীকে বিয়ে করেছেন বরিশাল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারী—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নারীরা।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুরে বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে ১২ জন নারী নিজেদের কবির হোসেনের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ করেন।ভুক্তভোগীরা জানিয়েছেন, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন বিয়ের নামে প্রতারণা করেছেন। এভাবে ঢাকার নাজনিন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া, খুলনার নাসরিন আক্তার দোলনসহ ১৭ জন নারী তার প্রতারণার শিকার হয়েছেন।

সবশেষ খুলনার চাকরিজীবী খাদিজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কবির। ভুক্তভোগী খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, আমাকে প্রতারণার ফাঁদে ফেলে কবির বিয়ে করেছেন। পরে বাবার বাড়ির সম্পত্তি লিখে না দেওয়ায় তিনি আমাকে নির্যাতন করে বের করে দিয়েছেন।

নাসরিন আক্তার বলেন, ‘আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, কবিরের ১৭ জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এক বছর আগে কবির বরিশালে যোগদান করার পর এখানেও বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন।’মানববন্ধনে উপস্থিত নারীরা জানান, থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও এখনো কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন দ্রুত জামিনে মুক্তি পান। তাকে বন বিভাগ থেকে অপসারণসহ গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।এ বিষয়ে অভিযুক্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।তবে কবির হোসেনের আইনজীবী এনায়েত হোসেন বাচ্চু বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।