বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

অর্ধশতাধিক কর্মী-সমর্থক নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি নেতা হোসেন আহমেদ শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নবীগঞ্জ বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি নিজে এবং সঙ্গে থাকা অর্ধশতাধিক কর্মী-সমর্থক জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।

চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সভাপতি ফখরুল ইসলামসহ অন্যান্য নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হোসেন আহমেদ জানান, তিনি আগে বিএনপি করতেন, তবে পরে অনুভব করেন যে বিএনপির সঙ্গে আল্লাহ ও রাসুলের আইনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমি অন্যায় পথে থাকতে পারব না” — এই কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।