দৈনিক নতুন সূর্য ডেস্ক:
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। শাপলার প্রশ্নে এখনও নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে।সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।