
নিউজ ডেস্ক:
সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখা কলেজ প্রশাসনের কাছে ৭ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ অধ্যক্ষের হাতে স্মারকলিপিটি তুলে দেন শিবিরের কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর অফিস সম্পাদক ইমামুল ইসলাম, কলেজ সেক্রেটারি তাফহীমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ফাহিম, অফিস সম্পাদক জুলকার নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য উত্থাপিত ৭টি দাবি নিম্নরুপ —
১ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ
২ লাইব্রেরিতে আধুনিক বই ও পর্যাপ্ত সময়সীমা বৃদ্ধিকরণ
৩ শিক্ষার্থীদের নিরাপত্তা ও র্যাগিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
৪ ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ ঘোষণা
৫ সাংস্কৃতিক ও খেলাধুলার সুযোগ বৃদ্ধির ব্যবস্থা
৬ ক্যাম্পাসকে বহিরাগত ও অছাত্র মুক্ত ঘোষণা ও পরিচয়পত্র যাচাই ব্যবস্থা চালু
৭ কলেজ হোস্টেলের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নামকরণ করা।
স্মারকলিপি প্রদান শেষে কলেজ অধ্যক্ষ দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।