বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই—-বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম
মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই—-বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম

মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই—-বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম

কামরুল হাসান:

বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ বিনির্মাণে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ধর্মীয় উৎসবসহ সবধরনের আচার-অনুষ্ঠানে আমরা পাশে থাকতে চাই। সদ্যসমাপ্ত দুর্গাপূজায় সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে আমরা অনুপ্রেরণা জুগিয়েছি। সবখানে সম্প্রীতি ও সৌহার্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তালা ও কলারোয়ার সকল পূজামণ্ডপে আপনাদের সাথে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনাদের সাথে কাজ করে যে ভালোবাসায় আমি সিক্ত হয়েছি, তা কখনো ভুলে যাওয়ার নয়। আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি। গণমানুষের এই ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, করছে । মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল থেকেছে।

তিনি বলেন, তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে আমি ব্যাপক কাজ করেছি। ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্তি, অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমি কাজ করে গেছি, যাচ্ছি। আপনাদের অশেষ ভালোবাসা ও সমর্থনে আবারও আমরা বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো।

উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা মাহফুজার রহমান খান চৌধুরী, আব্দুর রাজ্জাক, এম এ রব শাহিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিনসহ উপজেলার ৪৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।